বুধবার, জুলাই ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ৫০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- প্রগতি লাইফ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ব্রাক ব্যাংক, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *