বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে ৮ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস। কোম্পানিটির ২ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।২ কোটি ১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য ৩ কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মার ২ কোটি টাকা, জিকিউ বলপেনের ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা, রহিম টেক্সটাইলের ১ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *