মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ মে ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এস ই এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বীকন ফার্মাসিউটিক্যালস এবং লাভেলো। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এদিন কোম্পানিটির ৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এস ই এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বীকন ফার্মাসিউটিক্যালস ১ কোটি ৫১ লাখ এবং লাভেলো ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *