বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি. এর। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ৫ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *