বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৩ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির ৩৩ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৮২ হাজার ৭১১ টি শেয়ার ১০৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৮ কোটি ৯৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীন ফোনের ৩ কোটি ৯৪ লাখ ২২ হাজার টাকার ও তৃতীয় স্থানে রেনেটার ৩ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *