রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (০২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৪ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, ব্রাক ব্যাংক এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৩৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ৩ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *