ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ,রেনাটা, এক্সপ্রেস ইন্সুরেন্স, লাভেলো এবং রুপালি লাইফ । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩০ কোটি টাকা ।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ । এদিন কোম্পানিটির ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রেনাটা ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ২৪ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো ১ কোটি ২ লাখ এবং রুপালি লাইফ ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
