বুধবার, জুলাই ২২, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৫১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫১ কোটি ১২ লাখ ৬৬ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এক্সপ্রেস ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ১১ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৪ লাখ ৯১ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫ কোটি ৯২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *