শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ভাইকে ১০ লাখ শেয়ার উপহার দিলেন লাভেলো‘র উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, লাভেলো‘র উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক তার ২ কোটি ৮৭ লাখ শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার মো. জাহেদুল হকের কাছে হস্তান্তর করেছেন।
মো. একরামুল হক ৭ এপ্রিল ২০২৫ তারিখে সিএসই কর্তৃক প্রচারিত ঘোষণা অনুসারে, এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে তার ভাই মোঃ জাহেদুল হক (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) এর কাছে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *