শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্সারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়েছে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়েছে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর বেড়ে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বেড়েছে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস্কয়ার নিট, মুন্নু ফেব্রিক্স, ভিএফএস থ্রেড ডাইং, এক্টিভ ফাইন কেমিক্যালস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, জাহিন স্পিনিং এবং এসএস স্টিল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *