মঙ্গলবার লেনদেনের সেরায় ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকার।
৩২ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি থাই এ্যালুমিনিয়াম, জেমিনি সী ফুড, এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।
