বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

মার্কেন্টাইল ব্যাংকের আয় বেড়েছে ৩৬ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা। তাতে ব্যাংকটির আয় প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ১২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *