মার্জিন সংক্রান্ত ২ বিধিমালার খসড়ার ওপর মতামত চেয়েছে আইডিআরএ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ‘মার্জিন রিপিল রুলস, ২০২৫’ এবং ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে। এসব খসড়া বিধিমালার ওপর সংশ্লিষ্ট পক্ষের মতামত আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আইডিআরএ’র আইন অনুবিভাগ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বিধিমালাগুলো প্রণয়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ সর্বস্তরের মতামত গ্রহণকে গুরুত্ব দিচ্ছে। এজন্য বীমা খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দ্রুত মতামত জমা দিতে বলা হয়েছে। মতামত পাঠানোর জন্য আইডিআর’র আইন অনুবিভাগের ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে (officerlaw@idra.org.bd ও nupur88102@gmail.com)।
আইডিআরএ পরিচালক মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব বিধিমালা কার্যকর হলে বীমা খাতের নীতিমালা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি আইডিআরএর চেয়ারম্যান, সদস্য, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
