বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

মুনাফা বাড়লেও লভ্যাংশ কমালো বারাকা পাওয়ার

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫৬ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছর এর অর্ধেক পরিমাণ মুনাফা করেও কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। যেখানে এবার মুনাফা বাড়ার পরে লভ্যাংশের পরিমাণ কমেছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৬১ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *