বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই ঢাকা ডাইংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৩ আগস্ট নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ০৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৪০ পয়সা। আর গত ১৩ আগস্ট শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *