মেঘনা সিমেন্টের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে প্রতিষ্ঠানটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১০ শতাংশ। আর ৯ দশমিক ৬৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইফাদ অটোস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, এসইএমই আইবিবিএল শরীয়াহ ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড, এম.এল ডায়িং, আলিফ ম্যানুফ্যাকচারিং এবং বঙ্গজ লিমিটেড
