রূপালী ইন্সুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা ।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯৫ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৮ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সা।
