মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় ব্যাংকটির ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ জুলাই) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রূপালী ব্যাংকের ৯ম ইজিএম ও ৩৮তম এজিএম আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগের ঘোষণা অনুযায়ী, ব্যাংকটির ইজিএম ও এজিএম ৩০ জুলাই সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। গত ২ মে ডিএসই ওয়েবসাইটে আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ইজিএম ও এজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক।

জানা যায়, সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যু, অনুমোদিত মূলধন বাড়ানো এবং পরিচালকদের সম্মানী বৃদ্ধি করাকে কেন্দ্র করে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে রূপালী ব্যাংক পিএলসি। তবে ইজিএম ও এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *