রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

রেনাটার ডিভিডেন্ড পেতে বিও তথ্য হালনাগাদের নির্দেশ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের বিও আইডির তথ্য যাচাই ও হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে অনলাইনে ডিভিডেন্ড পেতে শেয়ারহোল্ডারদের বিও আইডির সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাবের বিবরণ সঠিক আছে কি না, তা যাচাই করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক হিসাবের রাউটিং নম্বরসহ প্রয়োজনীয় তথ্য ঠিক আছে কি না নিশ্চিত হতে হবে।

তথ্যে কোনো ভুল বা অসংগতি থাকলে তা প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *