শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

লেনদেন শেষে সোমবার দর বৃদ্ধির প্রধান ১০ শেয়ার

আগের কার্যদিবস রোববার রূপালী ব্যাংক লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে, ১৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্সের ৯.৮০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৯.২২ শতাংশ, ইনাইটেড ইন্সুরেন্সের ৮.৭৪ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৭.৮৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬.৭০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৬.৬৯ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৬.৬৪ শতাংশ, বঙ্গজের ৩.১৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬.৪৪ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৬.৫৭ এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৬.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *