সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড

সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৬২৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৪০ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আজ ২৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের আজ ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এশিয়া ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৩১ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৯৬ লাখ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৫ কোটি ৫২ লাখ, জেমিনি সি ফুডের ১৫ কোটি ২৭ লাখ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *