মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২২ সেপ্টেম্বর) অগ্নি সিস্টেমসের ৩৩ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৮ লাখ ৯২ হাজার টাকার। আর ২৮ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশ, লিন্ডে বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সাইহাম কটন, খান ব্রাদার্স এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *