বুধবার, জুলাই ২২, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (৫ মে) ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার আজ ৩৪ কোটি ৬২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সালভো কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *