বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯১টি কোম্পানির ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ জুন) ওরিয়ন ফার্মার ১৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির আজ ১৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ফরচুন সুজ, সি পার্ল বিচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেস্ট হোল্ডিংস, ব্রাক ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *