সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির ৪২৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২২ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিচ হ্যাচারি লিমিটেডের আজ ২২ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, সী পার্ল হোটেল, সেন্ট্রাল ফার্মা এবং ইজেনারেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *