বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৯ জুলাই) কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ ২৯ হাজার টাকার। আর ১৩ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসি, বারাকা পতেঙ্গা পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ, ইন্দো-বাংলা ফার্মা এবং অগ্নি সিস্টেমস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *