বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ব্র্যাক ব্যাংকের ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারীর লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ টাকার। আর ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, ইন্ট্রাকো, শাহজিবাজার পাওয়ার। এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং শাইনপুকুর সিরামিকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *