বুধবার, মে ১৩, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১২ মে) ডিএসইতে সবোর্চ্চ মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৫ কোটি ৩৫ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *