বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ মার্চ) শাইনপুকুর সিরামিকের ১৩ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আজ ১৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে উত্তরা ব্যাংক।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *