মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

পুঁজিবাজার প্রেস ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ অক্টোবর) কোম্পানিটির ২৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬০ লাখ টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, রবি আজিয়াটা, সোনালী পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *