রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

লোকসান বেড়ে এপেক্স ট্যানারির নো ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২০.৫৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরে হয়েছিল (১৪.৬২) টাকা।

এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *