রবিবার, জুলাই ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ার বিক্রি করবে এস এস স্টিলের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস এস স্টিল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এস এস স্টিলের উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছে থাকা কোম্পানিটির ৬৭ লাখ ১৩ হাজার ৫০৬টি শেয়ারের মধ্যে ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার বিক্রি সম্পন্ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *