শেয়ার হস্তান্তর করেছে জিপিএইচ ইস্পাতের স্পন্সর পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের একজন স্পন্সর পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২ কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। এর মধ্যে তার মেয়ে মিসেস সাদমান সাইকা সেফার কাছে ১ কোটি ২৫ লাখ শেয়ার এবং সালেহীন মুসফিক সাদাফের কাছে ১ কোটি ২৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন।
উল্লেখ, মিসেস সাদমান সাইকা সেফা ও সালেহীন মুসফিক সাদাফ, উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ট্রেডিং সিস্টেমের বাইরে তাদের উপহারের মাধ্যমে শেয়ার হস্তান্তর করেছেন।
