বুধবার, এপ্রিল ২২, ২০২৬
আজকের সংবাদ

শেষ কার্যদিবসেও সূচকের পতন, দর হারাল তিন শতাধিক শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ৩০৭ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৮৬ পয়েন্টে
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৬১ পয়েন্ট কমে ১০২৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৮৯১ পয়েন্টে অবস্থান করে
আজ ডিএসইতে ৩৬৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির, বিপরীতে ৩০৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *