সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে গ্রামীণফোনের গড় লেনদেন ৫৭ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (১৮ আগস্ট-২২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৭ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ২৪ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭ দশমিক ০৫ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪ দশমিক ৫৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউসিবির ২১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, সিটি ব্যাংকের ১৯ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকোর ১৮ কোটি ৭৮ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৩৫ লাখ টাকা, জেএমআই হসপিটালের ১২ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা, রবি আজিয়াটার ১২ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *