সোমবার, জুন ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাউথইস্ট ব্যাংক এবং মাশরেক ব্যাংক এর মধ্যে চুক্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং মাশরেক ব্যাংক পিএসসি, দুবাই,ইউএই এর মধ্যে মাস্টার ট্রেড লোন এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে। এই মাস্টার ট্রেড লোন এগ্রিমেন্ট-এর অধীনে, সাউথইস্ট ব্যাংক পিএলসি.
তার অফশোর ব্যাংকিং এর জন্য ট্রেড লোন সুবিধা গ্রহণ করতে পারবে। সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক, জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন এবং মাশরেক ব্যাংক পিএসসি এর গ্লোবাল হেড অব এফআই এন্ড এনবিএফআই, জনাব আজিজ আতা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাছুম উদ্দিন খাঁন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *