মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) করপোরেট বন্ড খাতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে বন্ডটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- ‘SEB1PBOND’। আর বন্ডের স্ক্রিপ কোড হলো- ২৬০১8। বন্ডটির ইস্যুয়ার- সাউথইস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির অভিহিত মূল্য এবং ইস্যু দর ৫ হাজার টাকা। বন্ডটি মোট এক লাখ বন্ড ইস্যু করবে। অর্ধবছর ভিত্তিতে মুনাফা প্রদান করা বন্ডটির কুপন রেট হবে ৬-১০ শতাংশ।

এর আগে বন্ডটির ইলেকট্রনিক সাবস্ক্রিপশন গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯১তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *