রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৯০ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৮৮ শতাংশ এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৮২ শতাংশ দর কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *