বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড

সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৩ মার্চ থেকে ২৭ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৭ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিদিন গড়ে ২৩ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং শাইনপুকুর সিরামিক্স এর প্রতিদিন গড়ে ১৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সপ্তাহটিতে লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বীচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো, সানলাইফ ইন্সুরেন্স, কেডিএস এক্সেসরিস্‌ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *