মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম :বিদায়ী সপ্তাহে (১৩ জুলাই থেকে ১৭ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৬২ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬৩ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ৭৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৪৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ২৬ লাখ টাকা, বিচ হ্যাচারির ১১ কোটি ১৬ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০ কোটি ৯১ লাখ টাকা, মাগুরা কমপ্লেক্সের ৯ কোটি ২০ লাখ টাকা এবং অগ্নি সিস্টেমের ৯ কোটি ১১ লাখ টাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *