সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সিটি ব্যাংকের ইপিএস বেড়েছে ২০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ২০ দশমিক ৫৪ শতাংশ।
রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ২৬ পয়সা।
সমাপ্ত সময়ে নিট অপারেটিং ক্যাশফ্লো ছিলো ১৮ টাকা ০৪ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ২ টাকা ৯৭ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৫০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *