বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় দুই শতাধিক শেয়ারের দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া দুই শতাধিক কোম্পানির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৪ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৯ ও ১৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *