রবিবার, নভেম্বর ১, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ২৬০ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৯ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্ট
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ ২দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১২০১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি ৯৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭২ কোটি ৮ লক্ষ ৯৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৪ টি কোম্পানির, বিপরীতে ৬০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *