সূচকের উত্থানে লেনদেন ৪৬৭ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৫ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েনট
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১১৩২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৬৭ কোটি ১ লক্ষ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ৭১ লক্ষ ৭৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫ টি কোম্পানির, বিপরীতে ১৪৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে
