রবিবার, মে ৩১, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১৪৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৪৭ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ২৫ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৫ ও ১৮১৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৭ কোটি ৯৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *