সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (০৭ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে,সমাপ্ত প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিলো মাইনাস ৮২ পয়সা। যা আগের বছর মাইনাস ৫ টাকা ৫৫ পয়সা ছিলো।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *