হা-ওয়েল টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৩৯ পয়সা।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৯৪ পয়সা।
