শনিবার, অক্টোবর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

১৯ খাতে সাপ্তাহিক দরপতন, বিনিয়োগকারীদের লোকসান

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৯ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা-আবাসন খাতে। এই খাতে ৩.৭৬ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ৩.৭২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিরামিক খাতে ৩ দশমিক ০৮ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর সিরামিক খাতে আইটি খাতে ৩.০৬ শতাংশ, সিমেন্ট খাত ২.৭৫ শতাংশ, আর্থিক খাত ২.৭১ শতাংশ, প্রকৌশল খাত ২.৪১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাত ২.৩৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাত ২.২১ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাত ১.৪২ শতাংশ, বিবিধ খাতে ১.৩৪ শতাংশ, ট্যানারি খাতে ১.২৪ শতাংশ, জীবন বীমা খাত ১.১৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৭৩ শতাংশ, টেলিকমিউনিকেশন দশমিক ৬৩ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৫৬ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৪৫ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ১৯ শতাংশ ও সাধারণ বীমা খাতে দশমিক ০৫ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *