বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

২৫৪ কোটি টাকা লেনদেন দেড় ঘণ্টায়

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৫৪ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে।

এসময় ডিএসইতে ২৫৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *