২৬ অক্টোবর বিকেল ৪টায় বোর্ড সভা করবে এসিআই লিমিটেড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের বোর্ড সভা ২৬ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের মতে, সভায় ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানি তা প্রকাশ করবে।
গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
